অপরাধ

টঙ্গীতে প্রবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

যুবককে কুপিয়ে হত্যা
যুবককে কুপিয়ে হত্যা

টঙ্গীর এরশাদ নগরীতে ‘চাঁদার দাবিতে’ বাড়িতে ঢুকে বৃহস্পতিবার প্রবাসী দেলোয়ার হোসেন নামের এ যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

দীর্ঘ ১০ বছর ধরে মালয়েশিয়ায় বসবাস করছিলেন দেলোয়ার হোসেন। গত কোরবানির ঈদের দুদিন আগে দেশে আসেন তিনি।

টঙ্গী থানার এসআই জহুরুল হক বলেন, সকাল ৯টার দিকে এরশাদ নগরের ৪ নম্বর ব্লকে নিজের বাড়িতে তিনি হামলার শিকার হন।

নিহতের বোন মুক্তা বেগম সাংবাদিকদের বলেন, দেলোয়ার দেশে আসার পর থেকেই স্থানীয় কয়েকজন ‘চিহ্নিত সন্ত্রাসী’ তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা না দিলে তাকে হত্যাৃর হুমকিও দেয়া হয়। সকালে পিচ্চি হোসেনসহ ৭/৮ জন সন্ত্রাসী বাড়িতে এসে টাকা চায়। দেলোয়ার দিতে রাজি না হওয়ায় তারা হামলা চালায় তার ওপর।

এসআই জহুরুল হক বলেন, পরিবারের অভিযোগ তারা খতিয়ে দেখবেন। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরে এলাকাবাসী দেলোয়ারকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রাজধানীর মহাখালীর ডিওএইচএস থেকে সাবেক সেনা কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ