অপরাধ

কুষ্টিয়ায় যুবলীগ নেতা সম্রাট অস্ত্রসহ আটক

জেড এম সম্রাট
জেড এম সম্রাট

কুষ্টিয়া শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাটকে অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টার দিকে কুষ্টিয়া শহরের জিকে ঘাট এলাকা হতে জেড এম সম্রাটকে গুলিভর্তি রিভলবারসহ আটক করা হয়েছে।

সম্রাট কুষ্টিয়া পৌরসভার ১ নং ওয়ার্ড সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর শাহানাজ সুলতানা বনির ছেলে।

ডিবি’র ওসি সাব্বিরুল ইসলাম বলেন, শহরের গড়াই নদীর জিকে ঘাট এলাকায় অবৈধ অস্ত্র বেচাকেনা হচ্ছে এ সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে পৌঁছে তল্লাশি চালাতে থাকে। এ সময় যুবলীগ নেতা সম্রাট পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি থেকে তাকে আটক করার পর দেহ তল্লাশি করে কোমর থেকে ৬টি গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করে।

তাকে আটকের পর জিকে ঘাট এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় তার সঙ্গীদের ধরতে— রাত সাড়ে ১২টা পর্যন্ত অভিযান চলে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ