গাজীপুর ও টাঙ্গাইলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হয়েছেন।
র্যাব ও প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শনিবার গাজীপুরে পাতারটেকের লেবুবাগানে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযানে ৭ জঙ্গি নিহত হয়েছেন।
বিকেলে সংসাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মন্ত্রী বলেন, পাতারটেকের লেবুবাগানে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযানে ৭ জঙ্গি ও হারিনাল এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দুই জঙ্গি নিহত হন। এখান থেকে অস্ত্র ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
এ সময় নিহত ৭ জঙ্গির পরিচয় পরে জানানো হবে—এ কথা উল্লেখ মন্ত্রী বলেন এদেশে জঙ্গিদে কোনো ঠাঁয় হবে না।
গাজীপুরের হারিনাল এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হন। তাদের দুজনের মধ্যে একজন নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশ বলে র্যা বের দাবি।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান সাংবাদিকদের বলেন, হারিনালের পশ্চিমপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে র্যাবের অভিযান চলাকালে দুই ‘জঙ্গি’ নিহত হন ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দুপুর দেড়টার দিকে র্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ সাংবাদিকদের জানান, অভিযানে দুই জঙ্গি নিহত হন। রাশেদ মিয়া ও তৌহিদুল নামের দুই জঙ্গির গ্রামের বাড়ি নরসিংদী।
কয়েকমাস আগে ছাত্র পরিচয়ে দুজন এক তলা ওই বাড়িটির একটি কক্ষ ভাড়া নেয় বলে জানিয়েছেন বাড়ির মালিক।
গাজীপুরের র্যাব-১-এর অঞ্চল কমান্ডার মহিউল ইসলাম বলেন, নিহত দুজনের মধ্যে একজনের আনুমানিক বয়স ২০ বছর তিনি নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার বলে ধারনা করা হচ্ছে।
সকালে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, শনিবার ভোর থেকে পশ্চিমপাড়ায় আতাউর রহমানের বাড়িতে র্যা ব অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের অতিরিক্ত কমিশনার ছানোয়ার হোসেন বলেন, নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডারসহ কয়েকজন ওই বাড়িতে রয়েছে—এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাড়িটি ঘিরে রাখা হয়েছিল।
এদিকে, বেলা পৌনে ১১টার দিকে টাঙ্গাইল সদরের পৌর এলাকার কাগমামারা মির্জামাঠের এক বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যা ব। ওই অভিযানে র্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হন।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদে সকালে ওই বাড়িতে অভিযান চালানো হয়। জঙ্গিরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছুড়লে র্যা বও পাল্টা গুলি ছোড়ে এতে দুই জঙ্গি নিহত হন।
তিনি সাংবাদিকদের বলেন, বাড়ির ভেতরে ঢুকতে পারেনি র্যাব, ঘিরে রাখা হয় বাড়িটি এ অভিযানে কয়েকজন আহত হয়েছেন।