অপরাধ

গাজীপুরে জঙ্গি নিহত: জয়দেবপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা

জঙ্গি অভিযান
জঙ্গি অভিযান

গাজীপুরের হাড়িনালে দুমাস আগে বাড়িভাড়া নিয়েছিল জঙ্গিরা—লোকচক্ষুর আড়ালে থেকেই তারা চালাচ্ছিলো তৎপরতা একাধিক জঙ্গি আস্তানায় অভিযানের এ ঘটনায় হতবাক এলাকাবাসী।

অভিযানে নয় জঙ্গি নিহত হওয়ার ঘটনায় রোববার জয়দেবপুর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।

মরদেহ রাখা হয়েছে জেলা সদরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্ত করা হচ্ছে।

শনিবার ভোর থেকে বিকেল পর্যন্ত গাজীপুরের হাড়িনালের লেবুবাগান ও পাতারটেক এলাকায় আধা কিলোমিটারের মধ্যে দুটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় র্যা ব, পুলিশ, সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিট।

অভিযানে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ নয় জঙ্গি নিহত হন, উদ্ধার করা হয় অস্ত্র-শস্ত্র।

এদিকে, হঠাৎ করে জঙ্গি আস্তানায় সশস্ত্র অভিযানের খবরে এলাকাবাসী হতবাক হয়ে পড়েছেন।

তবে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে অনেকটাই স্বস্তিবোধ করছেন তারা।

স্থানীয়রা জানান, মাস দুয়েক আগে ছাত্র পরিচয়ে এসব বাড়ি ভাড়া নিয়েছিলেন জঙ্গিরা। এলাকাবাসীর সঙ্গে মোটেও মিশতেন না তারা।

শনিবার আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের পর পাতারটেকের দোতলা বাড়িটি সিলগালা করে দেয়া হয়েছে। পুরো এলাকাটিকে রাখা হয়েছে নজরদারিতে।

এদিকে, নিহত জঙ্গিদের মধ্যে তাওহিদুল ইসলাম ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে শনিবার র্যা বের পক্ষ থেকে বলা হলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ে তাওহিদুল ইসলাম নামে সাতজন ছাত্রের সঙ্গে নিহত জঙ্গিদের কারো মিল পাওয়া যায় নি।

প্রসঙ্গত: গতকাল গাজীপুর ও টাঙ্গাইল মিলে তিন জঙ্গি আস্তানায় র্যা বের অভিযানে মারা গেছেন ১২ জঙ্গি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ