যশোরে দুর্বৃত্তের গুলিতে সোমবার এজাজ আহমেদ নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছেন।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন এজাজ সদর উপজেলার চুড়ামনকাটি বাজার থেকে মোটর সাইকেলে করে ঝাউদিয়ায় যাচ্ছিলেন। পথে ছাতিয়ানতলা মল্লিকপাড়া এলাকায় পৌঁছুলে দুবৃর্ত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে স্থানীয়রা এজাজকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্বজনদের দাবি, স্থানীয় ঝাউদিয়া বাওড় ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলছিলো এজাজের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: