অপরাধ

গাজীপুরে নিহত দুই জনের পরিচয় নিশ্চিত

গাজীপুরে নিহত জঙ্গি
গাজীপুরে নিহত জঙ্গি

গাজীপুরে নিহত ৯ জঙ্গির মধ্যে আরো দুই জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এরা হলেন: পুরান ঢাকার ইব্রাহিম ও সিলেটের ছাতকের সাইফুল ইসলাম।

এদিকে গাজীপুরে ছেলের পরিচয় নিশ্চিত করে ইব্রাহিমের বাবা মোহাম্মদ আজিমউদ্দিন তার সন্তানকে যারা জঙ্গি বানিয়েছে তাদের শাস্তির দাবি জানান। এর আগে আরেক জঙ্গি সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম আকাশের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

মঙ্গলবার নিখোঁজ ছেলের ছবি নিয়ে গাজীপুরে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির হন ইব্রাহিমের বাবা বেসরকারি চাকরিজীবী আজিমউদ্দিন।

শনিবার পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গির ছবি দেখে ইব্রাহিমের বাবা বেসরকারি চাকরিজীবী আজিমউদ্দিন বলেন, তিন মাস আগে বাসা থেকে নিখোঁজ হয়েছিল ইব্রাহিম। এ বিষয়ে থানায় জিডিও করা হলে ছিলো।

আধুনিক প্রযুক্তির ব্যবহার ছেলে মৌলবাদী গোষ্ঠীতে জড়িয়েছে আর কারো সন্তান যেন জঙ্গি কর্মকাণ্ডে না জড়ায় সেজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবিও জানান ইব্রাহিমের বাবা।

ইব্রাহিম ছাড়া আরো এক জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তার নাম সাইফুল ইসলাম। বাড়ি সুনামগঞ্জের ছাতকে। স্বজনদের দেয়া তথ্য যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

হাড়িনালের পাতারটেক ও লেবুবাগানে অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে নব্য জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার সিরাজগঞ্জের ফরিদুল ইসলাম আকাশের পরিচয় এর আগেই প্রকাশ করেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ