কুষ্টিয়ার মিরপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আক্তারুল (৩০) নামের সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বলেন, মঙ্গলবার রাত আড়াইটার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের নিমতলায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে আক্তারুল নিহত হয়েছে। সে উপজেলার বড়বাড়ীয়া গ্রামের শামসুল হকের ছেলে।
ওসি কাজী জালাল উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে টহল পুলিশ ওই এলাকায় গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে ও বোমার বিস্ফোরণ ঘটায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে আক্তারের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।
তিনি আরো বলেন, আক্তারের নামে মিরপুর ও দৌলতপুর থানায় ডাকাতি, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: