চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ সঙ্গে কথিক বন্দুকযুদ্ধে আবুল বশর বদাইয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার রাতে বাঁশখালী থেকে গ্রেপ্তার করা হয় আবুল বশরকে। পরে তাকে নিয়ে রোববার ভোর ৫টার দিকে সাতকানিয়ার ছনহরা এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে সেখানে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় আত্মনক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। এতে তার সহযোগীরা এক পর্যায়ে পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে আবুল বশরের মরদেহ উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ওসি ফরিদউদ্দিন খন্দকার জানান, জামাত শিবিরের ক্যাডার আবুল বশর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ২৪টি মামলা রয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: