সাবেক কলেজ শিক্ষক আলী হোসেন মালিক হত্যায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেপ্তার করেছে র্যা ব।
গ্রেপ্তার হওয়া তিন জন হল: গাড়িচালক মাসুদ, গৃহপরিচালক সাইফুল এবং সুজন নামের এক যুবক।
সোমবার সকালে বরিশালের গৌরনদী থেকে সাইফুল ও সুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। পরে রাতে রাজধানীর ভাষাণটেক থেকে ধরা হয় মাসুদকে। র্যা ব জানায়, টাকা লুটের জন্যই তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
র্যা ব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহীম খলিল বলেন, সোমবার বেলা ১১ টার দিকে বরিশালের গৌরনদী থেকে সাইফুল ও সুজনকে গ্রেপ্তার পরে রাত ১০টার দিকে ঢাকার ভাষাণটেক থেকে ধরা হয় মাসুদকে।
তিনি বলেন, তারা সাইফুল ও সুজনের কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ৮৩২ টাকা উদ্ধার করেছে, যা অধ্যাীপক আলী হোসেন মালিককে হত্যার পর লুট করা হয়েছিল।
গত ১১ অক্টোবর রাজধানীর ওল্ড ডিওএইচএসের একটি বাড়ি থেকে অধ্যাপক আলী হোসেনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় তার শরীরে ছুরির আঘাতের চিহ্ন পাওয়া যায়।