জয়পুরহাট সদর উপজেলায় র্যা বের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে কথিত বন্দুকযুদ্ধে সাফিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
জয়পুরহাট র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) জানিয়েছে, নিহত ব্যক্তির নাম সাফিন তিনি একজন সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
র্যা ব-৫ রাজশাহীর অধিনায়ক লে. কর্নেল মাহবুবুল আলম জানান, শাফিন তার দলবল নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল- এমন খবরে মঙ্গলবার রাতে জয়পুরহাট র্যা ব-৫ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা র্যা বকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যা বও পাল্টা গুলি ছোড়ে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলিসহ শাফিনকে গুলিবিদ্ধ অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।