অপরাধ

দুই ছেলের মৃতদেহ উদ্ধারের পর বাবা আটক

আটক
আটক

সিলেটের ওসমানীনগরের চিন্তামণি গ্রামে ডোবা থেকে দুই ছেলের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাদের বাবাকে আটক করা হয়েছে।

বুধবার সকালে চিন্তামণি গ্রাম থেকে ছাবিতে আলী আটক করে পুলিশ।

চিন্তামণি গ্রামের বাসিন্দা নুরবি বেগমের দুই ছেলে আবদুল মোমিন (১১) ও রুজেল আহমদের (৭) মরদেহ সোমবার রাতে গ্রামের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে দুই ছেলের বাবা ছাবিত আলীর খোঁজ পাওয়া যাচ্ছিল না।

সোমবার দুপুরের দিকে দুই ছেলে মোমিন ও রুজেলকে নিয়ে মাছ ধরতে যান ছাবিতে আলী। দুপুরের পর বাড়িতে একদফা মাছ দিয়ে যায় মোমিন। সে তখন মাকে জানায়, তারা বাবার সঙ্গেই আছে। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে গ্রামের একটি ডোবায় তাদের মৃতদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, দুই শিশুর শরীরে জখমের চিহ্ন পাওয়া গেছে। শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। এতে, ধারণা করা হয়, পরিকল্পিতভাবে দুই শিশুকে হত্যা করে মৃতদেহ ডোবায় ফেলে রাখা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল চৌধুরী বলেন, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড—শিশুদের বাবা ছাবিত আলীর মাধ্যমে এ ঘটনার রহস্য উদঘাটন করা যাবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ