জাল ৬৭ লাখ টাকা ও ৩,৫০০ মার্কিন ডলার উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় ১০ জনক গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার সকালে গোয়েন্দা পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী এলাকার মিরাহাজীরবাগে অভিযান পরিচালনা করে। এ সময় জাল টাকা তৈরি ও সরবরাহ চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্য অনুয়ায়ী নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরির মুল কারিগরসহ আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ, প্রিন্টার ও সুতার বান্ডিল জব্দ করা হয়।
অপর এক অভিযানে পুলিশ বাড্ডা থেকে সাড়ে ৩,০০০ ইউএস ডলারসহ ৩ জনকে আটক করে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: