অপরাধ

নিখোঁজের দুই দিন পর কালিয়াকৈরে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর কালিয়াকৈরে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর কালিয়াকৈরে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের দুই দিন পর গাজীপুরের কালিয়াকৈর থেকে স্কুলছাত্র পান্থ সাহার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে নিখোঁজের খালাতো ভাই শুভ সাহাকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পান্থ সাহার মৃতদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার রাতে আটাবহ এলাকার সোনাইদা বিলে স্থানীয়রা একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র পান্থ সাহা'র মৃতদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আশরাফুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে কালিয়াকৈরের সোনাইদা বিলে প্রান্ত সাহা নামের ওই কিশোরের মরদেহ পাওয়া যায়।

ছেলেটির ঘাড়ে ও গলায় ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান তিনি।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিখোঁজের খালাতো ভাই শুভ সাহাকে আটক করেছে। নিহত পান্থ সাহা কালিয়াকৈর উপজেলার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পরিবারের অভিযোগ, আটক শুভ মাদকাসক্ত ছিল, পান্থের বাবা শুভর পরিবারকে বিষয়টি জানায়। এরই জের ধরে শুভ ও তার সহযোগীরা পান্থকে হত্যা করেছে।

পান্থর পরিবার জানিয়েছে, গত বুধবার বিকেলে শুভ সাহা মোবাইল ফোনে পান্থকে কালিয়াকৈর বাইপাস স্ট্যান্ডে যেতে বলেছিল। তারপর থেকেই পান্থ নিখোঁজ ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ