অপরাধ

গাজীপুরে হুজির ৪ সদস্য আটক

আটক
আটক

গাজীপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া চার জন হলেন: গাজীপুরের মো. খায়রুল ইসলাম, ময়মনসিংহের গোলাম কিবরিয়া খান, টাঙ্গাইলের মো. আমিনুল হক ও মো. শহিদ উল্লাহ।

শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার হওয়া চার হুজি সদস্যের মধ্যে একজন (শহিদ উল্লাহ) আরাকান-ফেরত। অভিযানে চারটি ককটেল, ১৪টি পেট্রলবোমা, কিছু ধারালো অস্ত্র, ইলেকট্রিক ডিভাইস ও জিহাদি বই উদ্ধার হয়েছে।

এ সমম তাদের কাছ থেকে ৪টি ককটেল, ১৪টি পেট্রোল বোমা, ছুরি, চাপাতি ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর মাস্টারবাড়ী এলাকার নান্দুয়ানের একটি বাড়িতে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান চালায়। আটক ৪ জঙ্গির মধ্যে শহিদ উল্লাহ আরাকান ফেরত।

এছাড়া, দুইজন গাজীপুরের আইইউটির সাবেক শিক্ষার্থী। তারা বিভিন্ন ধরনের বিস্ফোরক তৈরি ও প্রশিক্ষণ দেয়ার কাজে নিয়োজিত ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ