অপরাধ

চট্টগ্রাম-কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে র্যা বের সঙ্গে ৩ ও কুষ্টিয়ার মিরপুরে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছেন।

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন।

গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নিজামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিহত তিন জন ডাকাত দলের সদস্য বলে নিশ্চিত করেছে র্যা ব।

শনিবার সকালে র্যা ব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (জনসংযোগ) চন্দন দেবনাথ বলেন, পাঁচ থেকে সাত জনের একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে—এ খবর পেয়ে র্যা বের টহল দল ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের ধাওয়া করে। এ সময় ডাকাতেরা গুলি ছুড়লে আত্মরক্ষার্থে র্যা বও পাল্টা গুলি ছোড়ে। এতে ডাকাত দলের তিনজন গুলিবিদ্ধ হয়, অন্যরা পালিয়ে যায়।এ সময় গুলিবিদ্ধ তিন জনকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এদিকে, কুষ্টিয়ার মিরপুরে গতকাল দিবাগত রাতে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন।

কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) কামরুল হাসান বলেন, গোবিন্দগুনিয়া এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে ডাকাতি হচ্ছে এ বলে খবর পাওয়া পরমিরপুর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থলে দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

মিরপুর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ বলেন, নিহত দুই ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর। তারা ডাকাতদলের সদস্য ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ