অপরাধ

গুলশান আর্তনাদ: পাকিস্তানিদের প্রশিক্ষণে পশ্চিমবঙ্গে বসে হামলার অস্ত্র তৈরি

গুলশান হামলা: পাকিস্তানিদের প্রশিক্ষণে পশ্চিমবঙ্গে বসে হামলার অস্ত্র তৈরি
গুলশান হামলা: পাকিস্তানিদের প্রশিক্ষণে পশ্চিমবঙ্গে বসে হামলার অস্ত্র তৈরি

পাকিস্তানিদের প্রশিক্ষণে ভারতের পশ্চিমবঙ্গে বসে বাংলাদেশের গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় বিদেশিদের ওপর হামলার জন্যক অস্ত্র তৈরি করা হয়েছিল।

ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ’র কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি পশ্চিমবঙ্গে গ্রেপ্তার জঙ্গিদের জিজ্ঞাসাবাদে এ তথ্য পাওয়ার পর তা যাচাই করা হচ্ছে।

তারা বলেন, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজানে হামলাকারীরা একে-২২ রাইফেল নিয়ে হামলা চালিয়েছিল তা পশ্চিমবঙ্গের মালদা জেলায় বসে তৈরি করা হয়।

গুলশানে হামলায় ১৭ বিদেশিসহ ২০জনকে হত্যা করা হয়।

এর আগে বাংলাদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম জানান হামলাকারীদের অস্ত্র ভারত হয়ে বাংলাদেশে এসেছিল, তবে তা জানালেও এগুলো কোথায় তৈরি তা নিশ্চিত করতে পারেননি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ ও আসামে জেএমবির ছয় সদস্যৈকে গ্রেপ্তার করা হয়, তাদের একজন বাংলাদেশের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ‘হোতা’ আনোয়ার হোসেন ফারুক বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার একজনের দেয়া তথ্যেেই গুলশান হামলার অস্ত্র কারখানার হদিস মিলছে বলে এনআইএ কর্মকর্তারা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সে (জেএমবি সদস্যা), বিহারের মুঙ্গের থেকে কারিগররা এসেছিল, মালদায় একটি আস্তানায় বসে অস্ত্রগুলো বানায় তারা। তবে তাদের প্রশিক্ষণ দিয়েছিল পাকিস্তানের কয়েকজন। তারা সম্পূর্ণ ভিন্ন ভাষায় কথা বলছিল।

এনআইএ কর্মকর্তারা জানান, ওই প্রশিক্ষকরা পশতু ভাষায় কথা বলছিল, তারা এসেছিল পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের দারা আদম খেল থেকে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ওই এলাকাটি সমরাস্ত্র তৈরির জন্য সুপরিচিত। ওই এলাকার কারিগররা অল্প সময়েই যে কোনো আগ্নেয়াস্ত্রের নকল তৈরি করতে পারেন, ওই এলাকায় বাজারে প্রকাশ্যেনই অস্ত্র কেনা-বেচা হয়।

এদিকে, ভারতের বিহারের মঙ্গের ছোট ধরনের আগ্নেয়াস্ত্র তৈরির জন্যে পরিচিত। সেখানে পিস্তল জাতীয় অস্ত্র তৈরি হলেও এক-২২ রাইফেলের মতো অস্ত্র সাধারণ তৈরি হয় না।

এসব তথ্য যাচাই বাছাই করে এনআইএ কর্মকর্তারা বলেন, সেক্ষেত্রে পাকিস্তানিরাই একে-২২ রাইফেল তৈরির প্রশিক্ষণ দিয়েছিল। আর এতে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার যোগসাজশও থাকতে পারে।

পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ওই জেএমবি সদস্যজ জিজ্ঞাসাবাদে বলেছে, মালদায় তৈরি করা পর চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে অস্ত্রগুলো বাংলাদেশে পাঠানো হয়েছিল। গুলশানে কমান্ডো অভিযানে জঙ্গিরা মারা পড়ার পর একটি ফোল্ডেট বাট একে-২২ রাইফেল এবং চারটি পিস্তল উদ্ধারের কথা জানানো হয়।

একে-২২ রাইফেল সহজে চালানোর মতো একটি অস্ত্র। এটি প্রথমে তৈরি হয়েছিল রুমানিয়ায়। তবে এই অস্ত্রটি একে-৪৭ রাইফেলের মতো জনপ্রিয়তা পায়নি।

উল্লেখ, গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিজানে হত্যাযজ্ঞ চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সংকটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সেনা নেতৃত্বাধীন সমন্বিত অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের জঙ্গিরা আগেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছিল। এ ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও ৩ জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরো ছয় জন। এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে প্রথম দফা উদ্ধার অভিযান চালাতে গিয়ে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন পুলিশ সদস্য।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ