সাইবার ক্রাইম প্রতিরোধে এ সংক্রান্ত আইন দ্রুত প্রণয়ন ছাড়া কোনো বিকল্প নেই জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, শুধু সরকারেরে একার পক্ষে এই অপরাধ মোকাবেলা করা সম্ভব নয় এ জন্য সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগের প্রয়োজন রয়েছে।
সেমিনারে সাইবার ক্রাইম প্রতিরোধে যথাযথ কোনো উপায় না থাকার কারণে এই অপরাধ মোকাবেলায় সাধারণ মানুষকেও সচেতন হওয়ার ওপর জোর দেন আলোচকরা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: