অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলার ঘটনায় মামলা, আসামি ৫০০

মন্দিরে হামলা
মন্দিরে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ২টি মামলা হয়েছে। নাসিরনগর থানা পুলিশের দায়ের করা মামলা দুটিতে অজ্ঞাত পরিচয়ের ৫০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, ওই ঘটনায় জড়িত থাকার দায়ে এ পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো বেশ কয়েকজনকে সণাক্ত করা হয়েছে।

মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপাড়ায় গিয়ে নির্বাচারে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় কমপক্ষে ১০টি মন্দিরের প্রতিমা ভাঙচুর করে তারা।

পরে এ ঘটনায় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমেদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদেরের অপসারণ দাবি করে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ।

এদিকে, নাসিরনগরের সর্বস্তরের জনতার ব্যানারে বিকেলে ‘সম্প্রীতি সমাবেশ’ এর আয়োজন করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ