অপরাধ

মেজর জিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত: ডিএমপি

 ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

ব্লগার ও প্রকাশক হত্যার মাস্টার মাইন্ড চাকুরিচ্যুত মেজর জিয়াকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ব্লগার, লেখক, প্রকাশক ও অধিকার কর্মীসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি সেলিমকে গ্রেপ্তারে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

গত বছরের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ মাকের্টের নিজের প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন প্রায় একই সময়ে লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে ঢুকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম বর্তমান নাম আনসার আল ইসলাম জড়িত।

সংগঠনটির অন্যতম নেতা সেলিমই দীপন হত্যা ও আহমেদুর রশীদের হত্যাচেষ্টার মুল পরিকল্পনাকারী।

তবে দুই হত্যার মূল পরিকল্পনাকারী জঙ্গিনেতা সেলিমের নাম পাওয়া গেলেও তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ বলছে, এ দুই ঘটনায় ২০ জন জড়িত রয়েছে আর গ্রেপ্তার হয়েছে ৬ জন। সেলিম ধরা পড়লেই বাকীদের গ্রেপ্তার করা সম্ভব হবে। ব্লগার ও প্রকাশক, লেখক ও সমকামী অধিকার কর্মীসহ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী চাকুরিচ্যুত মেজর জিয়াকে ধরতে অভিযান চলমান রয়েছে।

এদিকে, প্রকাশক দীপন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে আজিজ মাকের্টের ব্যবসায়ীরা। এতে অংশ নিয়ে দীপনের স্বজনরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ