রাজধানীর গাবতলী এলাকা থেকে খায়রুল নামে ভারতীয় একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, সোমবার মধ্যরাতে খায়রুল নামে ওই অস্ত্র ব্যবসায়ী কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি বুলেট ও ১২টি ম্যাগজিন জব্দ করা হয়।
খায়রুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ঢাকা মহানগর পুলিশের এ উপ কমিশনার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: