অপরাধ

অস্ত্রধারী ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে মামলা

অস্ত্রধারী ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে মামলা
অস্ত্রধারী ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে মামলা

রাজধানীর গুলিস্তানে হকারদের উচ্ছেদের সময় অস্ত্র ব্যবহারের ঘটনায় ছাত্রলীগের ২ নেতাকে সংগঠন থেকে বহিষ্কারের পর তাদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতে শাহবাগ থানার উপ পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দীক বলেন, ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমানের বিরুদ্ধে এ মামলায় ‘হত্যাচেষ্টার’ অভিযোগ আনা হয়েছে।

গুলিস্তানে উচ্ছেদের ঘটনা ঘটলেও পল্টন থানার সীমান্ত সংলগ্ন শাহবাগ থানা এলাকায় ফাঁকা গুলির ঘটনা ঘটে বলে এ থানায় মামলা করা হয়েছে।

তিনি আরো বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

সংঘর্ষের মধ্যো সাব্বির রহমানকে রিভালবার উচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। ওইসময় সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরিহিত আশিকের হাতে দেখা যায় পিস্তল—সেই ছবি পরদিন সংবাদপত্রে ছাপা হয়।

গত সোমবার ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাব্বির ও আশিককে বহিষ্কারের কথা জানানো হয়।

ডিএসসিসির উচ্ছেদ অভিযান চলার সময় হকারদের দোকান ভাঙচুর ও টাকা লুটের অভিযোগে মো. সিরাজ নামে এক হকার পল্টন থানায় আরেকটি মামলা করেছেন।

সেখানে ১৫০ জনকে আসামি করা হলেও ছাত্রলীগের সাব্বির ও আশিকের নাম নেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ