অপরাধ

বি. বাড়িয়ার মন্দিরে হামলার ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

বি. বাড়িয়ার মন্দিরে হামলার ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন
বি. বাড়িয়ার মন্দিরে হামলার ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবারও পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন রয়েছে র্যা ব, পুলিশ ও বিজিবি।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছে আওয়ামী লীগের প্রতিনিধি দল।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, দেশের অসাম্প্রদায়িকতা কোনোভাবেই নষ্ট হতে দেয়া হবে না।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপাড়ায় বর্বরোচিত হামলার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশে দুপুরে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের প্রতিনিধিত্বে দলটি, ভাঙচুর ও লুটপাটের শিকার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বসতবাড়ি পরিদর্শন করেছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শামীম বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি গণভবনের দলীয় ফোরামে আলোচনা করার আশ্বাস দেন।

প্রতিনিধি দলের আরো ছিলেন আওয়ামী লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য মারুফা আক্তার পপি, গোলাম রব্বানী চিনু ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এদিকে এক বিবৃতিতে, হামলার ঘটনায় পুলিশের বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ এনেছে জেলা আওয়ামী লীগ।

এ বিষয়ে জানতে চাইলে দেশ টিভির সাংবাদিকের সঙ্গে কথা বলতে রাজি হয়নি পুলিশ প্রশাসনের কোনো কর্তাব্যক্তি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দুপাড়ায় গিয়ে নির্বিচারে হামলা চালায় আহলে সুন্নাত ওয়াল জামাত ও হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা।

এসময় সনাতন ধর্মাবলম্বীদের ১০টি মন্দির ও শতাধিক বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় অজ্ঞাতপরিচয়ের সহস্রাধিক ব্যক্তিকে আসামি করে পুলিশ দুটি মামলা করেছে। আটক করা হয়েছে ১৫ জনকে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ