অপরাধ

শাহজালাল বিমানবন্দরে থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দরে থেকে ১৪ কেজি সোনা উদ্ধার
শাহজালাল বিমানবন্দরে থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে ১৪ কেজি সোনা উদ্ধার হয়েছে।

শুল্ক কর্তৃপক্ষ জানায়, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইট গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটটির কার্গোতে গার্মেন্টস পণ্য হিসেবে আনা একটি পণ্যের চালান আটক করে শুল্ক কর্তৃপক্ষ। চালানের ভেতরে লুকানো ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা পাওয়া যায়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর বলেন, উদ্ধার হওয়া সোনার মধ্যে রয়েছে প্রত্যেকটি এক কেজি ওজনের ১৩টি সোনার বার, প্রত্যেকটি ১১৬ গ্রাম ওজনের পাঁচটি সোনার বার এবং ১৮৩টি সোনার চেইন।

সোনা উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ