বান্দরবানের লামায় অপহরণের চার ঘণ্টা পর চার শ্রমিককে উদ্ধারের পর স্থানীয়দের গণপিটুনিতে দুই ‘অপহরণকারী’ নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের হারগাজা ফকিরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড হারগাজা ফকিরখোলা এলাকা থেকে মাইনুর আলম (৩৭), জাবের আহমেদ (৩৩), মো. জহির (৪০) ও কালা পুতু (৩৫) নামে তিন শ্রমিককে অপহরণ করা হয়। এর ঘণ্টা চারেক পর স্থানীয়রা তাদের উদ্ধার করে গণপিটুনি দেয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: