অপরাধ

বাগেরহাটে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

বাগেরহাটে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার
বাগেরহাটে ৪ জেএমবি সদস্য গ্রেপ্তার

বাগেরহাটের দড়াটানা সেতুর পাশে খ্রিস্টানপল্লি থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলো: মো. মোরশেদ আলম (২০), সাইফুল ইসলাম (৩৬), মো. মোকসুদুর রহমান ওরফে তোতা (২৪) ও মো. জহিরুল ইসলাম (২২)।

তাদের মধ্যে জহিরুল বাদে অন্য তিন জনের বাড়ি সাতক্ষীরায় আর জহিরুলের বাড়ি পিরোজপুরে।

ঘটনাস্থল থেকে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলেন, গতকাল বুধবার রাত ১২টার দিকে খ্রিস্টানপল্লি থেকে ‘জেএমবির’ চার সদস্য গোপন বৈঠক করছে—এ খবর পাওয়ার জেলা গোয়েন্দা পুলিশ ও বাগেরহাট মডেল থানার পুলিশ সেখানে অভিযান চালায়। ‘জঙ্গিরা’ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে চার জনকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে দেশি পিস্তল, দুটি গুলি, ধারালো দুটি অস্ত্র, টেপ প্যাঁচানো বোমাসদৃশ দুটি বস্তু, কিছু বোমার সরঞ্জাম, মোবাইল ফোন ও টর্চ লাইট উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

পঙ্কজ চন্দ্র রায় আরো বলেন, মডেল থানায় পৃথক চারটি মামলায় চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, সরকারি কাজে বাধা দেয়া ও তথ্যপ্রযুক্তি আইনে এসব মামলা হয়েছে এবং থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ