প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাভারে বৃহস্পতিবার একজন নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে এক বখাটে যুবক।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে নতুনপাড়া এলাকার গার্মেন্টস শ্রমিক আব্দুর রাজ্জাকের স্ত্রী স্থানীয় গার্মেন্টস শ্রমিক কল্পনা বেগমকে প্রমের প্রস্তাব দিয়ে আসছিল প্রতিবেশী সিরাজুল।
তবে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করলে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় সকালে কর্মস্থলে যাওয়ার সময় কল্পনাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে বখাটে সিরাজুল।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করলে তিনি মারা যান।
এ সময় এলাকাবাসী সিরাজুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: