অপরাধ

বি. বাড়িয়ায় মন্দির-বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

বি. বাড়িয়ায় মন্দির-বাড়িতে হামলা
বি. বাড়িয়ায় মন্দির-বাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির ও বসতবাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৫৩ জনকে আটক করা হলো।

এদিকে, দুই দফা হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী। নেত্রকোনা, ধামরাই, সিলেট, ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে আগুন এবং সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন হয়েছে।

৩০ অক্টোবরের হামলার ভিডিও ফুটেজ দেখে এবং আগের আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৫৩ জনে।

এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৩ জনকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

এদিকে, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় আবারো হামলার পর নাসিরনগরের পুলিশ-বিজিবির পাশাপাশি র্যা ব সদস্য মোতায়েন করা হয়েছে। তবে পর পর হামলার ঘটনায় আতঙ্ক কাটছে না হিন্দু পরিবারগুলোর। হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে স্থানীয় তিন আওয়ামীলীগ নেতাকে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

এরইমধ্যে নাসিরনগরের ক্ষতিগ্রস্তরা অজ্ঞাতপরিচয় ১২শ জনকে আসামি করে আলাদা দুইটি মামলা দায়ের করেছেন।

হামলার প্রতিবাদে রোববারও দেশের বিভিন্ন অংশে প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সদরের শহীদ মিনার চত্বরে আয়োজিত মানববন্ধনে এ ঘটনার অবিলম্বে বিচার চাওয়া হয়।

এদিকে, নেত্রকোনাতেও মন্দির ও বসতবাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় কর্মসূচি পালন করছে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠন। হামলার প্রতিবাদে সিলেটেও শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদমিনার থেকে গান মিছিল করে প্রতিবাদ জানিয়েছে গানের দল নগরনাট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ