অপরাধ

বি. বাড়িয়া মন্দির হামলার ঘটনায় গ্রেপ্তার ২১ জন

গ্রেপ্তারের সংখ্যা ৭৪

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির-বাড়িঘরে হামলার ঘটনায় রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আরো ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।

এদিকে, নাসিরনগরের ঘটনায় প্রথমদফায় আটক ১১ জনের মধ্যে ৮ জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের পক্ষ দুটি ও ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে দুটি মামলা করা হয়েছে।

এদিকে, সকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৫১ পরিবারকে ১১৪ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ লাখ ৪২ হাজার টাকা দেয়া হয়। এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন এলাকাবাসী।

৩০ অক্টোবরের হামলার ভিডিও ফুটেজ দেখে এবং আগের আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত আরো ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।

হামলার প্রতিবাদে সোমবারও দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ ও মানববন্ধন হয়েছে। নেত্রকোনাতেও মন্দির ও বসতবাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় শহরের সাতপাই কালীবাড়ী রোড এলাকায় কর্মসূচি পালন করছে জাতীয় হিন্দু মহাজোট।

মানববন্ধনে বক্তারা অচিরেই দোষীদের সনাক্ত করে শাস্তির দাবি জানান। হামলার প্রতিবাদে মানিকগঞ্জেও মানববন্ধন করেছে সংঘঠনটি।

হামলার ঘটনায় নাসিরনগরের ক্ষতিগ্রস্তরা অজ্ঞাতপরিচয় ১২০০ জনকে আসামি করে আলাদা দুইটি মামলা দায়ের করেছেন। এছাড়াও পুলিশের পক্ষ থেকেও দুটি মামলা করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার দ্বিতীয় দফায় হামলার পর থেকে নাসিরনগরে পুলিশ-বিজিবির পাশাপাশি র্যা ব সদস্যরা মোতায়েন রয়েছে। তবে এখনো আতঙ্ক কাটেনি এলাকার সনাতন ধর্মাবলম্বীদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ