হবিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক ডাকাত নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, ভোরে হবিগঞ্জ সদরের জঙ্গলবহুলা এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় তারা। স্থানীয় কালিমন্দিরের লেবু বাগান এলাকায় অভিযান চলার সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা।
আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ডাকাতরা পিছু হটলে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ডাকাতের মরদেহ ও পাঁচটি রামদা উদ্ধার করা হয়।
নিহতর পরিচয় এখনো জানা যায়নি। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্যও আহত হন। আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: