অপরাধ

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান হত্যার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

জয়পুরহাটের ইউপি চেয়ারম্যান এ কে আজাদ হত্যার মূল পরিকল্পনাকারী মুন্না পারভেজকে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যা ব।

বুধবার বিকেলে রাজধানীর র্যা বের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যা ব-১ এর সিও তুহিন মুহাম্মদ মাসুদ।

তিনি বলেন, আধিপত্য বিস্তারের জের আর নির্বাচনী সহিংসতার অংশ হিসেবেই এ হত্যাকাণ্ড বলে ।

গত ৪ জুন জয়পুরহাট জেলা সদরের ভাদশা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের ওপর হামলা চালায় দুবৃর্ত্তরা। কুপিয়ে ও পরে গুলি করে তাকে হত্যার চেষ্টা করে। হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুন তিনি মারা যান।

হত্যায় জড়িত থাকার দায়ে সৈকত আহম্মেদ ও সাদ্দাম হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তারা। তার দুদিন পর আসামি সৈকত পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আজাদ হত্যার মূল পিকল্পনাকারী মুন্না পারভেজকে গ্রেপ্তার করে র্যা ব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ