ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় শুক্রবার নগরের বিভিন্ন এলাকা থেকে আরো ৪ জনকে আটক করেছে পুলিশ।
তাদের জেলা দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। সেখানে বিচারকের কাছে তাদের জবানবন্দি দেয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়ার ওই এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান সত্ত্বেও পরপর তিন বার হামলার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এ নিয়ে মোট ৭৮ জনকে আটক করা হলো।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: