অপরাধ

গারো তরুণী ধর্ষণ: প্রধান আসামি রুবেল গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

রাজধানীর বাড্ডায় গারো তরণী ধর্ষণ মামলার ‘প্রধান আসামি’ রাফসান হোসেন রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে র্যা বের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বলা হয়, তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও ডাকাতি প্রস্তুতিসহ বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের আরো একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত রুবেল একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলায় পরোয়ানাও রয়েছে।

২০১৫ সালের ২১ মে রাতে গারো ওই তরুণীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগ পাওয়া যায়। ওই ঘটনায় ২২ মে ভাটারা থানায় মামলা করা হয়। ২৬ মে আসামি আশরাফ ও ২৭ মে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ