অপরাধ

নাসিরনগরে ঘটনায় উপজেলা বিএনপির নেতা আমিরুল গ্রেপ্তার

নাসিরনগরে ঘটনায় উপজেলা বিএনপির নেতা আমিরুল গ্রেপ্তার
নাসিরনগরে ঘটনায় উপজেলা বিএনপির নেতা আমিরুল গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় উপজেলা বিএনপির নেতা আমিরুল ইসলাম চকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, গতকাল রাতে আমিরুলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আমিরুল উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক, তার পরিবারের দাবি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তিনি জড়িত নন।

জেলে বাড়িতে রোববারের আগুনের মামলায় গতকাল ৬ জনকে গ্রেপ্তারসহ এ নিয়ে নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগকে কেন্দ্র করে নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে দুর্বৃত্তরা তিন দফায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে অগ্নিসংযোগ করে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ