অপরাধ

উত্তরা-আদাবর থেকে পাঁচ ‘জঙ্গি’ আটক

জেএমবি
জেএমবি

রাজধানীর উত্তরা ও আদাবর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাওলানা আব্দুল হাকিম ফরিদি, রাজিবুল ইসলাম, গাজী কামরুস সালাম সোহান, মো. সোহেল রানা ও শেখ আবু সালেহ। এরা সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গতকাল রাতে ওই ৫ জঙ্গিকে আটক করা হয়। এদের মধ্যে অর্থ সমন্বয়কারী, বিস্ফোরক বিশেষজ্ঞ ও জঙ্গি প্রশিক্ষক রয়েছেন।

তিনি আরো বলেন, আটকৃতদের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ১০টি ককটেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ