ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল দিবাগত রাত পৌনে ৩টার দিকে পৌরসভার রামপুর এলাকায় কথিত এ বন্দুকযুদ্ধে তারা নিহত হন তাদের ডাকাত বলে দাবি করেছে র্যাব।
র্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল ফাহিম বলেন, একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যায়। র্যাবের একটি দল ঘটনাস্থলে যায়। উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতেরা। র্যাবও পাল্টা গুলি করে। এতে দুজন ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, দুটি শুটারগান, আটটি গুলি, তিনটি ম্যাগাজিন ও কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: