গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের হত্যা, হামলা ও উচ্ছেদের ঘটনায় করা মামলায় শনিবার সন্দেহভাজন আরো ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১২ জনকে গ্রেপ্তার করা হলো।
সাঁওতালদের করা মামলায় সন্দেহভাজন গ্রেপ্তারকৃতরা হলেন: গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ গ্রামের রনি মিয়া ও একই গ্রামের মো. জনি।
এদিকে, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান এখনো চলছে। গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে গত ৬ নভেম্বর সাঁওতালদের সংঘর্ষ হয়।
এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিন সাঁওতাল কৃষক। পুলিশসহ উভয় পক্ষের ২০ জন আহত হন।
ঘটনার ১১দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। স্বপন মুরমুর দায়ের করা এ মামলায় প্রায় ৬০০ অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: