অপরাধ

সাঁওতালদের মামলায় গ্রেপ্তার আরো ৪ জন

গ্রেপ্তার
গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলা, উচ্ছেদ ও হত্যার ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আরো ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হল।

গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন: রফিকুল ইসলাম, মোখলেছ আলী, আবদুল মান্নান ও শাহেদ আলী। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

রোববার রাতে গাইবান্ধার মাদারপুর এলাকা থেকে এ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। সাঁওতালদের করা মামলায় সন্দেহভাজন হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, সাঁওতাল পল্লীতে হামলার ঘটনায় পুলিশের গ্রেপ্তার অভিযান চলছে। গোবিন্দগঞ্জে চিনিকলের জমিতে আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে গত ৬ নভেম্বর স্থানীয় সাঁওতালদের সংঘর্ষ হয়।

এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান ৩ সাঁওতাল কৃষক। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের ২০ জন আহত হন।

ঘটনার ১১ দিন পর সাঁওতালদের মামলা নেয় পুলিশ। স্বপন মুরমুর দায়ের করা এ মামলায় প্রায় ৬০০ অজ্ঞাতনামাকে আসামী করা হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ