অপরাধ

রাষ্ট্রদূতের ব্যাগ চোর সন্দেহে গ্রেপ্তার ২

নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের ব্যাগ চোর গ্রেপ্তার
নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের ব্যাগ চোর গ্রেপ্তার

মোবাইলের ভিডিও ক্লিপিং দেখে নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের ব্যাগ চোর সন্দেহে ২ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার রাজধানীর শনির আখড়া ও বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তার করা হয় তাদের।

ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, একই সঙ্গে সব জরুরি জিনিষপত্রসহ রাষ্ট্রদূতের চুরি হওয়া ব্যাগটিও উদ্ধার করেছে তারা।

গত সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ফ্রিডম নামের একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠান থেকে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত মার্গারেথা ক্যুলেনায়ের ব্যাগ চুরি হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তিনি।

ব্যাগে রাষ্ট্রদূতের আইপ্যাড, মোবাইল ফোন, ব্যাংকের কার্ড, বাসার চাবি ও ব্যক্তিগত জরুরি কাগজপত্র ছিল।

ব্যাগ চুরির সময় দর্শকের ধারণ করা মোবাইল ফুটেজ ও স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। শাহবাগ থানায় একটি মামলা দায়ের হলে তদন্ত শুরু করে পুলিশ। আজ (বুধবার) সকালে এ ঘটনায় জড়িত ২ জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি।

গ্রেপ্তারকৃতরা এর আগেও একাধিকবার এ ধরণের চুরি করেছে বলে পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়। তাদের দলের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে জানানো হয়েছে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ