অপরাধ

সেই রাগীব আলী গ্রেপ্তার

রাগীব আলী গ্রেপ্তার
রাগীব আলী গ্রেপ্তার

হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ ও প্রতারণার অভিযোগের দুটি মামলায় পলাতক সিলেটের ব্যবসায়ী রাগীব আলীকে ভারতের করিমগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১০ আগস্ট জালিয়াতি ও প্রতারণা মামলায় সিলেটে শিল্পপতি রাগীব আলী ও তার পরিবারের পাঁচ সদস্যসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা এ তথ্য নিশ্চিত করে বলেন, রাগীব আলীর কাছে ভারতে থাকার বৈধ কাগজপত্র ছিল না এজন্য সকালে তাকে আটক করে দেশটির পুলিশ সদস্যরা।

এর আগে, এ বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর ছেলে আবদুল হাইকে আটক করেছে পুলিশ। জকিগঞ্জ সীমান্ত দিয়ে দেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

গত ১৩ আগস্ট সপরিবারে ভারতে পালিয়ে যান বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী। গ্রেপ্তার এড়াতে পরিবারের ৪ সদস্যসহ ভারতে পালিয়ে যান সিলেটের বিতর্কিত এই ব্যবসায়ী ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অন্যতম প্রতিষ্ঠাতা।

প্রসঙ্গত, ৪২২ দশমিক ৯৬ একর জায়গায় গড়ে ওঠা তারাপুর চা-বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। ১৯৯০ সালে ভুয়া সেবায়েত সাজিয়ে বাগানটির দখল নেন রাগীব আলী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ