অপরাধ

অনুপ্রবেশ চেষ্টা অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের

অনুপ্রবেশ চেষ্টা অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের
অনুপ্রবেশ চেষ্টা অব্যাহত রয়েছে রোহিঙ্গাদের

মিয়ানমারের রোহিঙ্গা কক্সবাজার ও টেকনাফের সীমান্ত দিয়ে শনিবারও অনুপ্রবেশের চেষ্টা অব্যাহত রয়েছে।

তাদের এ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিও কোস্টগার্ড সদস্যরা।

মিয়ানমারের উদ্ভুত পরিস্থিতিতে দমন-নির্যাতন থেকে বাঁচতে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিজিবি তাদের ফেরৎ পাঠিয়ে দিলেও এর মধ্যেই অনেক রোহিঙ্গা এদেশে ঢুকে পড়েছেন।

বিজিবি জানিয়েছে, মানবিক কারণে আহত অনেকের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে, চিকিৎসা শেষে তাদের মিয়ানমারে ফেরৎ পাঠানো হবে।

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কক্সবাজার ও টেকনাফের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, আজও রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা- নির্যাতনের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকালওজেলা ইমাম কমিটি আয়োজিত এ কর্মসূচি শেষে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মিয়ানমারের গণহত্যা বন্ধসহ বাংলাদেশের সীমান্ত খুলে দেয়ার দাবি জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ