বাগেরহাট সদর উপজেলায় বন্দুকযুদ্ধে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ – জেএমবির এক সদস্য নিহত হয়েছেন।
তিনি নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সদস্যি বলে পুলিশের ধারনা।
জেলার পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বলএ, শনিবার রাত দেড়টার দিকে জেএমবির সদস্যয়রা নাশকতার উদ্দেশ্যে রাখালগাছি বাজারে জড়ো হয়েছে। এ খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশ ও বাগেরহাট মডেল থানা পুলিশের একটি যৌথ দল অভিযানে যায়।
এ সময় ডাকাতেরা পুলিশের গাড়ি লক্ষ্যস করে হাতবোমা ও গুলি ছোড়ে আত্মরাক্ষার জন্য পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে প্রায় আধাঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। পরে তারা পিছু হটলে সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
পুলিশ সুপার জানান, পরে পুলিশ তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে দুটি শুটার গান, তিনটি হাতবোমা ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।