অপরাধ

নাটোরে দুই ভাই হত্যা মামলা: প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

গ্রেপ্তার
গ্রেপ্তার

নাটোরের সিংড়ায় সাবেক ইউপি সদস্য মোজাফফর আলী ও তার ভাই হাসেম আলীকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে (র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) র‌্যাব-৫। সোমবার ভোরে উপজেলার জামতলী বাজার এলাকা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল: বর্তমান ইউপি সদস্য ইউনুস আলী প্রামানিক ও তার ভাই ইয়াসিন আলী প্রামানিক।

র‌্যাব-৫ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদস্যদের অভিযানে উপজেলার জামতলী বাজার এলাকা থেকে সাবেক ইউপি সদস্য মোজাফফর আলী ও তার ভাই হাসেম আলী হত্যা মামলার প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরে দুপুর ১২টার দিকে নাটোর র‌্যাব-৫ এর অফিসে সাংবাদিকদের সামনে তাদের হাজির করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট ভোর রাতে নাটোরের সিংড়ার বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজাফ্ফর হোসেনকে গুলি করে ও কুপিয়ে এবং তার সহোদর হাসেম আলীকে পা কেটে ফেলে আহত করলে হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

এ ঘটনায় বর্তমান ইউপি সদস্য ইউনুস আলীসহ ১৯ জনের নামে ও অজ্ঞাত আরো ১৫/২০ জনকে আসামী করে মোজাফফরের স্ত্রী রাবেয়া বেগম সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর আগে জিজ্ঞাসাবাদের জন্য আটক আসমা বেগমসহ ৪ নারীকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গ্রেপ্তারকৃত অন্য ৩ জন হল: প্রতিপক্ষ ইউনুস মেম্বারের দুই স্ত্রী রেনুকা বেগম ও সাহেনা বেগম এবং প্রতিবেশী ইয়াসিনের স্ত্রী হালিমা বেগম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ