অপরাধ

চকরিয়ায় দুটি অস্ত্র কারাখানার সন্ধান, আটক ৬

চকরিয়ায় দুটি অস্ত্র কারাখানার সন্ধান, আটক ৬
চকরিয়ায় দুটি অস্ত্র কারাখানার সন্ধান, আটক ৬

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চরণদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে দুটি অস্ত্র কারাখানার সন্ধান পেয়েছে র্যা ব।

আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৬ন জনকে আটক করা হয়েছে।

গোপনে অস্ত্র তৈরি ও বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে রোববার সকাল ৯টার দিকে র্যা ব-৭ এর একটি দল কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ এলাকায় অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী এ অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় তারা। সেখান থেকে বিভিন্ন ধরনের ২০টি আগ্নেয়াস্ত্র, ৪৯ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে এক নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে। আটক প্রত্যেকে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে র্যা ব।

বিকেলে কক্সবাজারে র্যা ব-৭ এর কার্যালয়ে এ বিষয়ে এক সংবাদ সম্মেলন করে র্যা ব।

সংবাদ সম্মেলনে ‌্যাব-৭ কোম্পানি কমান্ডার মাহমুদ হাসান তারিক বলেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আইন-শৃঙ্খলা রক্ষায় র্যা বের এ অভিযান চলমান থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ