অপরাধ

বাড্ডা থেকে ৫ অস্ত্র ব্যবসায়ী আটক

বাড্ডা থেকে ৫ অস্ত্র ব্যবসায়ী আটক
বাড্ডা থেকে ৫ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজধানীর বাড্ডা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন পাঁচ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যা বের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে র্যা ব।

আইনশৃঙ্খরা বাহিনীর সঙ্গে সখ্যতাকে কাজে লাগিয়ে দীর্ঘ দিন ধরে এই চক্রটি অস্ত্র, মাদক ও নারী ব্যবসা চালাচ্ছিল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে এ চক্রের প্রধান তারেক আহমেদ অনিককে ধরতে পারেনি র্যা ব।

রাজধানীর বাড্ডা এলাকায় কয়েক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র অস্ত্র, মাদক ব্যবসা ও নানা ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল এমন তথ্য ছিল র্যা বের কাছে।

চক্রটি রাজশাহীর সীমান্ত দিয়ে অস্ত্র এনে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিক্রি করতে তারা। পিকআপ ভ্যানের দরজার ভীতরে করে তারা অস্ত্র চালান করত— এ তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে প্রথমে তিন জনকে ও পরে বাড্ডা এলাকা থেকে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়।

অস্ত্র ব্যবসায়ী চক্রের প্রধান তারেক আহমেদ অনিক পেশায় ডিক্সো জকি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সখ্যতা করে এসব অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানায় র্যা ব।

প্রায় অর্ধশত এর বেশি অস্ত্র বিক্রি করেছে চক্রটি, র্যা ব ধারণা করছে সাম্প্রতিক সময়ে জঙ্গিদের অস্ত্র সরবরাহে এদের সম্পৃক্ততা থাকতে পারে।

অনিককে ধরতে না পারলেও তাকেসহ বাকীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যা ব।

আটক ব্যক্তিরা অস্ত্র ব্যবসায়ী তাদের কাছ থেকে চারটি অবৈধ বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ৩৮টি গুলি উদ্ধার করা হয়েছে জানানো হয়েছে।

এদিকে, কুষ্টিয়ার মেহেরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার তিনটি থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রাতে অভিযান চালিয়ে জেলার তিনটি উপজেলা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন মামলার পলাতক আসামিসহ ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক, চুরি ও অনান্য মামলার আসামিও রয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ