অপরাধ

দিনাজপুরে নিহত তিন যুবকের বাড়ি নাটোরে

৩ জনই যুবলীগের

দিনাজপুরে পরিচয়হীন তিন যুবকের মরদেহ
দিনাজপুরে পরিচয়হীন তিন যুবকের মরদেহ

দিনাজপুরের ঘোড়াঘাটে গুলিবিদ্ধ হয়ে নিহত তিন যুবকের বাড়ি নাটোর বলে নিশ্চিত করেছে তাদের পরিবার।

সোমবার নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মিজানুর রহমান মিজান তিন যুবকের পরিচয় নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— নাটোর শহরের কানাইখালী মহল্লার প্রয়াত সোনা মিয়ার ছেলে নাটোর পৌর যুবলীগের সদস্য রেদোয়ান আহমেদ সাব্বির, একই মহল্লার হাফেজ লুৎফর রহমানের ছেলে আব্দুল্লাহ ও রথবাড়ি কালুর মোড় এলাকার কালু মিয়ার ছেলে সোহেল। তাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর পরিবারগুলোতে চলছে শোকের মাতম।

তিনি বলেন, সাব্বিরের বিরুদ্ধে ১২টি ও সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা আছে তবে আব্দুল্লাহর বিরুদ্ধে সদর থানায় কোনো মামলা নেই বলে জানান তিনি।

সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পরিচয়হীন তিন যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি মো. ইসরাফিল জানান, সকাল ৯টার দিকে রানীগঞ্জ সড়কের কলাবাড়ি মাদ্রাসা সংলগ্ন বরণ শাহার পুকুরপাড়ে তিন তরুণের মরদেহ উদ্ধার করা হয়।

তাদের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে তবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে সবার মাথায় গুলি করা হয়েছে, শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।

গতকাল রাতে সাব্বিরের মা রুখসানা বেওয়া বাদী হয়ে তিন জনের নিখোঁজ হওয়ার ঘটনায় নাটোর থানায় একটি জিডি করেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ৩ ডিসেম্বর রাত ৮টার দিকে নাটোর সদর উপজেলার তোকিয়া বাজার থেকে র্যা ব পরিচয়ে তাদের তুলে নিয়ে যাওয়া হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ