অপরাধ

প্রতারণার অভিযোগে সাত নাইজেরিয়ানসহ আটক ৮

 আটক
আটক

মোবাইলে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানী থেকে সাত নাইজেরিয়ানসহ ৮ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার সকালে র‌্যাবের পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

খুদে বার্তায় বলা হয়, মিরপুর ও দক্ষিণখান এলাকা থেকে আট ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৪। আটক ব্যক্তিদের মধ্যে সাতজন নাইজেরিয়ার নাগরিক রয়েছেন।

জানা গেছে, আটক হওয়া ব্যক্তিরা মোবাইল ও এসএমএসের মাধ্যমে সাধারণ লোকজনকে লটারি জেতার প্রলোভন দেখাতেন। প্রতারণার মাধ্যমে তারা বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করতেন।

ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি র‌্যাব। আটক ব্যক্তিদের নাম-পরিচয়ও জানানো হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ