নাটোরে যুবলীগের ৩ কর্মীর গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় প্রশিক্ষণপ্রাপ্ত এক বিশেষ বাহিনীর কথা উল্লেখ করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার রাতে নিহত রেদওয়ান আহমেদ সাব্বিরের মা রুখসানা বেগম বাদি হয়ে এই মামলা দায়ের করেন।
অভিযোগে বলা হয়, গত ৩ ডিসেম্বর রাতে নাটোর সদর থানার তকিয়া বাজার থেকে তিন যুবলীগ কর্মী রেদওয়ান আহমেদ সাব্বির, আব্দুলাহ ও সোহেল আহমেদকে প্রশিক্ষণপ্রাপ্ত ওই বিশেষ বাহিনী ২ টি মাইক্রবাসে করে তুলে নিয়ে যায়।
পরে দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তাদের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: