কক্সবাজারের উখিয়ায় হাসপাতালে ভর্তি হওয়া এক রোগীর স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগে পর ৪ জনকে আসামি করে মামলা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় এতে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।
কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মায়ের সঙ্গে গত সোমবার রাতে হাসপাতালে অবস্থান করছিল তার স্কুল পড়ুয়া মেয়ে। রাতে ৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে হাসাপাতাল থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায়। এ ঘটনার দেড় ঘণ্টা পর হাসপাতাল সংলগ্ন কবরস্থান এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয়রা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।
ভুক্তভোগী মেয়েটির মা বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত তিন জনকে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন, ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরেফা মেহের রুমী বলেন, হাসপাতালের সীমানা প্রাচীর না থাকায় প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে।
এদিকে, কক্সবাজারের উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল খায়ের বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।