চট্টগ্রামের কোতোয়ালি থানা এলাকা জিপিওর সামনে রোববার এক ব্যক্তিকে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পরে আশেপাশের মানুষজন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিমউদ্দিন বলেন, বেলা দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে, তার নাম জানা যায়নি, আনুমানিক ৩০-৩২ বছরের মতো হবে।
এ ঘটনায় রানা নামের একজনকে আটক করা হয়েছে। লোকজনের ভিড়ের মধ্যে কারা কীভাবে গুলি করেছে পুলিশ এখনো জানতে পারেনি বলে জানান তিনি।
মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: