অপরাধ

যশোরে গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ছবি নাই
ছবি নাই

যশোরে দু'পক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার মধ্যরাতে শহরের টিবি ক্লিনিক এলাকায় টাকা ভাগভাগিকে কেন্দ্র করে দুদল সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়।

এতে ইউসুফ নামের একজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ইউসুফকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তারা। সেখানে রোববার সকালে মারা যায় ইউসুফ।

নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউসুফের পরিবারের দাবি, গত শুক্রবার ইউসুফকে আটক করে ‘টাকা চেয়ে না পাওয়ায়’ পুলিশ তাকে ‘গুলি করে মেরেছে।

কোতোয়ালি থানার এসআই এইচএম শহিদুল ইসলাম বলছেন, শনিবার গভীর রাতে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে দুই দল সন্ত্রাসীর মধ্যে গোলাগুলি খবর পান তারা। রাত পৌনে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।”

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, গভীর রাতে ওই যুবককে সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার ডান হাঁটুর উপরে গুলি লেগে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৯টার দিকে ইউসুফের মৃত্যু হয় বলে সার্জারি বিভাগের ডা. তুহিন জানান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ